ঢাকা | জুন ১৬, ২০২৬ - ১:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে কথা রেখেছে আষাঢ়

  • আপডেট: Monday, June 15, 2026 - 10:41 pm

স্টাফ রিপোর্টার: সোমবার ছিল আষাঢ়ের প্রথম দিন। দুপুরের আগ পর্যন্ত ভ্যাপসা গরম থাকলেও বিকেলে শুরু হয় বৃষ্টি। ৪ দিনের ভ্যাপসা গরম শেষে এই বৃষ্টি জনজীবনে স্বস্তি এনে দিয়েছে।

বিকেলের এই বৃষ্টিতে জনজীবন থমকে গেছে। অফিস ফেরত ও খেটে খাওয়া মানুষগুলো পড়েছে বিড়ম্বনায়। বৃষ্টি বেশি সময় স্থায়ি না হওয়ায় মানুষের দুর্ভোগ কেটে যায়। তবে আকাশ মেঘলা থাকায় আরো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস।

রাজশাহীতে কি পরিমাণ বৃষ্টি রেকর্ড করা হয়েছে জানতে চাইলে রাজশাহী আবহাওয়া অফিস জানায়, গতকাল বিকেলে এখানে মোট ৩ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাজশাহীতে সর্বশেষ বৃষ্টি হয়েছে। গতকাল এখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী আরো দুই/একদিন বৃষ্টি হতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।