ঢাকা | জুন ১২, ২০২৬ - ১২:৪৮ পূর্বাহ্ন

বাঘায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল ছাত্রের

  • আপডেট: Thursday, June 11, 2026 - 9:36 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় চতুর্থ শ্রেণির স্কুল ছাত্র মিনহাজুল ইসলাম (৯) মাইক্রোবাসের চাপায় নিহত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বাঘা-চারঘাট মহাসড়কের মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ মোড়ে এই ঘটনা ঘটেছে। মিনহাজুল ইসলাম মীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ও মীরগঞ্জ ভানুকর গ্রামের মিনারুল ইসলামের ছেলে।

জানা গেছে, স্কুল ছুটির পর মিনহাজুল ইসলাম সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল। বাঘা-চারঘাট মহাসড়কের মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ মোড়ে পৌঁছলে বাঘা থেকে চারঘাটের দিকে একটি সাদা মাইক্রোবাস দ্রুত গতিকে যাওয়ার পথে চাপা দিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। পরে মাইক্রোবাসটি চারঘাট সিনেমা হল মোড়ে আটক করা হয়।

এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে এ বিষয়ে এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।