নওহাটা স্কুলে আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: আইএফআইসি ব্যাংক পিএলসি নওহাটা বাজার উপশাখার উদ্যোগে বুধবার রাজশাহীর পবা উপজেলার নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ে আর্থিক সাক্ষরতা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলীর সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসি রাজশাহী শাখার ব্যবস্থাপক রবিউল ইসলাম। ব্যাংকের নওহাটা বাজার উপশাখার অফিসার ইনচার্জ ফজলে রাব্বি সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন অফিসার মার্কেটিং এন্ড সেলস, রাজশাহী শাখা তাকিউল ইসলাম ও সোহানুর রহমান।
আলোচনা সভায় ব্যাংকিং ও আর্থিক স্বাক্ষরতার মাধ্যমে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়, ব্যাংকের বিভিন্ন সেবা ও সুবিধাসহ ভবিষ্যৎ সুরক্ষার জন্য আর্থিক ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় করেন। বক্তারা বলেন ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের আর্থিক বিষয়ে সচেতন করে তুলতে পারলে ভবিষ্যতে তারা সঠিকভাবে অর্থ ব্যবস্থাপনা করতে সক্ষম হবে।
সভায় বক্তারা আরো বলেন, আইএফআইসি ব্যাংক বর্তমানে দেশের সবচেয়ে বড় ব্যাংকিং নেটওয়ার্ক, যার ১৪০০-এরও বেশি শাখা ও উপশাখা রয়েছে। ব্যাংকটি বিগত ৪৯ বছর ধরে জনগণের সেবা দিয়ে আসছে। আর্থিক সচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যতে এধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।











