ঢাকা | জুন ১০, ২০২৬ - ১২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম

পাবনায় স্কুল ছাত্রী হত্যার জেরে অগ্নিকাণ্ড: দগ্ধ ৩ জনের মৃত্যু

  • আপডেট: Tuesday, June 9, 2026 - 10:11 pm

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলায় ৯ম শ্রেণির কিশোরী রিয়াকে হত্যাকাণ্ডের জেরে আসামিদের বাড়ি-ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। এর আগে গত সোমবার বিকেলে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর এলাকার তজির উদ্দিন শেখের ছেলে সুমন শেখ, পাশ্ববর্তী নতুন পাড়া এলাকার শকুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম সাব্বির এবং একই এলাকার ইউসুফের ছেলে সাপু।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৩ জুন) সকালে পাবনা সদর উপজেলার ভাড়ারায় পদ্মা নদীর তীরে বস্তা বন্ধি অবস্থায় রিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়ির নিহত রিয়ার চাটাতো ভাইসহ তিনজনকে আটক করে।

মরদেহ উদ্ধারের পরের দিন ৪ জুন রিয়ার দাফন করা হয়। দাফন শেষে উত্তজিত জনতা আসামিদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। অগ্নিকান্ডে বাড়িতে থাকা এনপিজি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আশপাশের বেশ কয়েকজন দগ্ধ হোন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দগ্ধরা সবাই প্রতিবেশী ও উৎসুক জনতা। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।