ঢাকা | মে ৬, ২০২৬ - ৮:৩৮ পূর্বাহ্ন

মুক্তিযোদ্ধা মঞ্চের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে শুভেচ্ছা

  • আপডেট: Tuesday, May 5, 2026 - 12:12 am

স্টাফ রিপোর্টার: মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক কমান্ডের পক্ষ থেকে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা)-কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

গতকাল সোমবার জেলা পরিষদের প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি নুরুল ইসলাম মতিন এবং মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক কমান্ডের সভাপতি আব্দুল মতিন কাজলসহ জেলার বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। জবাবে প্রশাসক উপস্থিত মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণ্ন রাখা তাঁর নৈতিক দায়িত্ব। তিনি জেলার উন্নয়ন কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।