ঢাকা | এপ্রিল ৩০, ২০২৬ - ১২:২৯ পূর্বাহ্ন

রাজশাহীতে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • আপডেট: Wednesday, April 29, 2026 - 9:52 pm

স্টাফ রিপোর্টার: নানান আনুষ্ঠানিকতায় রাজশাহীতে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

দৈনিক দেশ রূপান্তরের ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে বুধবার নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, জাতীয় নাগরিক পার্টির রাজশাহী মহানগরের সভাপতি মোবাশ্বের আলী, রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলী, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শ.ম সাজু।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাহফুজুর রহমান রিটন দেশ রূপান্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও বাকস্বাধীনতায় বিশ্বাসী। আমরা আশা করি সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম আমাদের সহযোগিতা প্রদান করবেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির চেয়ারম্যান আকবারুল হাসান মিল্লাত, মহানগর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম জনি, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মঈন উদ্দিন, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল আলিম। স্বাগত বক্তব্য রাখেন দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক আহসান হাবীব অপু।

অনুষ্ঠানে প্রবীন সাংবাদিক আব্দুস সবুর, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাসেল মুস্তাফিজ, সাবেক সভাপতি মেহেদী হাসান শ্যামল, রাজশাহী সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্য, দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার, উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম, জুলাই ৩৬ এর মুখ্য সংগঠক ফয়সাল আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন।