ঢাকা | এপ্রিল ২৬, ২০২৬ - ২:২০ পূর্বাহ্ন

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

  • আপডেট: Saturday, April 25, 2026 - 10:49 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে দুইদিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে শনিবার সকাল থেকে আবারো পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান।

তিনি জানান, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনের কারণে দেশটির নির্বাচন কমিশন এদিন সরকারি ছুটি ঘোষণা করে। ছুটির কারণে সোনামসজিদ স্থলবন্দরে কোনো পণ্য আমদানি-রপ্তানি হয়নি। তবে আগের আমদানি পণ্য খালাস ও অন্যান্য দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক ছিল বন্দরে। শুক্রবার সাপ্তাহিক ছুটির পর শনিবার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়।