দুর্গাপুরে সরকারি কলেজের অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণ দাবিতে মানববন্ধন
দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরের দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জয়নগর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক জয়নাল আবেদীনসহ বিএনপি নেতাকর্মীর ওপর বর্বরোচিত হামলা ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলার জয়নগর ইউনিয়ন কৃষকদলের আয়োজেন দাওকান্দি বাজারে এ মানববন্ধনে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রদর্শক ও অধ্যক্ষের অপসারণ দাবি করেন বক্তারা।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল হান্নান, সদস্য সচিব মোহাইমেনুল হক রেন্টু, জয়নগর ইউনিয়ন কৃষকদলের সভাপতি জয়নাল আবেদীন, সদস্য সচিব বিপ্লব হোসেন, যুবদল নেতা মেহেদী হাসান, জয়নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসরাফিল হোসেনসহ কষকদল ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা দ্রুত দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও প্রদর্শক আলেয়া খাতুন হীরার অপসারণের দাবি জানান। উল্লেখ্য, গত ২৩ এপ্রিল বৃহস্পতিবার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যক্ষ ও প্রদর্শক আলেয়া খাতুন হীরা স্থানীয় বিএনপি নেতা ও কৃষক দলের নেতাকর্মীর ওপর হামলা করেন বলে অভিযোগ উঠে।











