ঢাকা | এপ্রিল ৬, ২০২৬ - ১:৪০ পূর্বাহ্ন

শিরোনাম

জেলা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসককে শুভেচ্ছা

  • আপডেট: Sunday, April 5, 2026 - 10:10 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা পরিষদের পক্ষ থেকে নবনিযুক্ত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা)।

রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমাসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।