ঢাকা | এপ্রিল ৬, ২০২৬ - ১:৪০ পূর্বাহ্ন

শিরোনাম

তানোরে অবৈধভাবে গ্যাস মজুতের দায়ে জরিমানা

  • আপডেট: Sunday, April 5, 2026 - 9:39 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোরে অবৈধভাবে গ্যাস মজুতের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান এ জরিমানা করেন। গত শনিবার সন্ধ্যার দিকে পৌর সদরের গোল্লাপাড়া বাজারের হাজি স্টোরের মালিক আতাউর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, হাজি স্টোরের মালিক আতাউর রহমান গ্যাস সিলিন্ডার যথাযথভাবে সরবরাহ না করে মজুত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হাজি স্টোরের মালিক আতাউর রহমানকে গ্যাস সিলিন্ডার মজুত রাখার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এতে নির্বাহী কর্মকর্তার এ সাঁড়াশি অভিযানে ভোক্তারা সন্তোষ প্রকাশ করেন এবং এমন অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান জানান, অবৈধভাবে গ্যাস সিলিন্ডার, তেল মজুতকারী এবং বাড়তি দামে বিক্রির   ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না। যারা এ ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।