ঢাকা | এপ্রিল ৬, ২০২৬ - ১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম

লালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

  • আপডেট: Sunday, April 5, 2026 - 9:24 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঈশ্বরদী রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার সকাল আনুমানিক ৭টার দিকে আজিমনগর-ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়।

ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছেন।