ঢাকা | নভেম্বর ২৩, ২০২৬ - ১০:৫১ অপরাহ্ন

শিরোনাম

লালপুরে দেড় কেজি গাঁজাসহ আটক ১

  • আপডেট: Monday, November 23, 2026 - 10:24 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে অভিযান চালিয়ে এক কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ কালাম হোসেন ওরফে টিটু (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে লালপুর থানা পুলিশ।

সোমবার ভোরে উপজেলার বরমহাটি গ্রামের একটি খেজুর বাগান থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার ভোর ৪টার দিকে লালপুর থানার উপপরিদর্শক আব্দুল জলিল সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বরমহাটি গ্রামের আরমানের (৪০) খেজুর বাগানে অভিযান চালান। এ সময় ওই গ্রামের বাসিন্দা কালাম হোসেন ওরফে টিটুকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ কালাম হোসেন ওরফে টিটু নামে এক ব্যক্তিকে আটক করে গতকাল সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়।