ঢাকা | নভেম্বর ২৩, ২০২৬ - ১১:০৩ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে নারায়ণগঞ্জ সিটি প্রশাসক, বিমানবন্দরে অভ্যর্থনা

  • আপডেট: Monday, November 23, 2026 - 10:30 pm

স্টাফ রিপোর্টার: তিন দিনব্যাপী কর্মশালায় যোগ দিতে রাজশাহী পৌঁছেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও কর্মকর্তারা।

সোমবার বিকেলে শাহমখদুম বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক  মাহফুজুর রহমান রিটন।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, শাহমখদুম থানা বিএনপির সদস্যসচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির সদস্যসচিব মনিরুল ইসলাম জনি, মতিহার থানা বিএনপির সদস্যসচিব আল মামুন বাবু, বিএনপি রাজশাহী মহানগর দপ্তরের দায়িত্বে মুঈদুর রহমান মুঈদ, রাজপাড়া থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলু, যুবনেতা হাফিজুল ইসলাম আপেলসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ‘আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্ট’-এর আওতায় আগামী ২৪-২৬ নভেম্বর ২০২৬ ইং তারিখ তিন দিনব্যাপী ‘এক্সপোজার ভিজিট, হরিজন্টাল লার্নিং, ইভ্যালুয়েশন অ্যান্ড প্ল্যানিং ওয়ার্কশপ’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণের উদ্দেশে রাজশাহীতে এসেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও কর্মকর্তাবৃন্দ।