ঢাকা | নভেম্বর ২৩, ২০২৬ - ১০:৪৩ অপরাহ্ন

শিরোনাম

দেশের বাজারে নতুন সুজুকি ডিজায়ার

  • আপডেট: Monday, November 23, 2026 - 10:29 pm

প্রেস বিজ্ঞপ্তি: প্রারম্ভিক মূল্য ২৯ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করে দেশের বাজারে নতুন প্রজন্মের সুজুকি ডিজায়ার সেডান এনেছে উত্তরা মোটর্স লিমিটেড। আধুনিক নকশা, উন্নত প্রযুক্তি, আরামদায়ক অভ্যন্তরীণ পরিবেশ ও দৈনন্দিন ব্যবহারের উপযোগী নানা সুবিধার সমন্বয়ে নতুন এই সেডান গাড়িটি দেশের বাজারে যুক্ত হয়েছে। গ্রাহকদের ভিন্ন ভিন্ন চাহিদা ও পছন্দের কথা বিবেচনায় রেখে গাড়িটি দুটি ভ্যারিয়েন্টে বাজারজাত করা হচ্ছে।

সম্প্রতি রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডে অবস্থিত সুজুকি এক্সপেরিয়েন্স সেন্টারে নতুন ডিজায়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে গাড়িটির উদ্বোধন করেন উত্তরা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান এবং পরিচালক (বিজনেস প্ল্যানিং) নাঈমুর রহমান।

এ সময় বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুজুকির গ্রাহক, ব্যবসায়িক সহযোগী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মতিউর রহমান বলেন, দেশের গ্রাহকদের মধ্যে আধুনিক নকশা, আরামদায়ক ভ্রমণ, নির্ভরযোগ্যতা ও জ্বালানি সাশ্রয়ী সেডান গাড়ির চাহিদা ক্রমেই বাড়ছে। নতুন সুজুকি ডিজায়ার বাজারে আনার মাধ্যমে গ্রাহকদের পরিবর্তিত চাহিদা পূরণে ভূমিকা রাখতে চায় উত্তরা মোটর্স। বিশ্বজুড়ে সুপরিচিত সুজুকির আধুনিক প্রযুক্তি ও উন্নত গাড়ি ব্যবহারের অভিজ্ঞতা বাংলাদেশের গ্রাহকদের কাছে পৌঁছে দেয়ার ক্ষেত্রে এটি প্রতিষ্ঠানটির ধারাবাহিক প্রচেষ্টার অংশ বলেও তিনি উল্লেখ করেন।

নতুন ডিজায়ারের উভয় ভ্যারিয়েন্টে রয়েছে ১.২ লিটারের জেড১২ই পেট্রল ইঞ্জিন। এর সঙ্গে যুক্ত করা হয়েছে অটো গিয়ার শিফট প্রযুক্তি, যা চালকের জন্য গাড়ি চালানোকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করার পাশাপাশি জ্বালানি সাশ্রয়েও সহায়ক হবে। গাড়িটির টপ ভ্যারিয়েন্টে রয়েছে ইলেকট্রিক সানরুফ, ২২.৮৬ সেন্টিমিটার স্মার্টপ্লে প্রো+ টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ৬টি এয়ারব্যাগ, ৩৬০ ডিগ্রি এইচডি ভিউ ক্যামেরা, রিয়ার এসি ভেন্ট, ক্রুজ কন্ট্রোল ও ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রামসহ আরও নানা আধুনিক সুবিধা।