জামায়াত নেতা নাইমুল ইসলামের দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর ১৫ নং ওয়ার্ডের প্রবীণ রুকন নাইমুল ইসলামের জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে।
গত রোববার রাত সাড়ে ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি —রাজিউন)। গতকাল সোমবার বাদ জোহর শালবাগান মসজিদে জানাজার নামাজ শেষে সপুরা কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের আমির ও ন্যাশনাাল ডক্টর’স ফোরাম এর উপদেষ্টা এবং রাসিক নির্বাচনের মেয়র পদপ্রার্থী অধ্যাপক ডা. মোহম্মদ জাহাঙ্গীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় নাইমুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মরহুম নাইমুল ইসলাম ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ, ত্যাগী ও দায়িত্বশীল ছিলেন। দ্বীনের পথে তাঁর অবদান সংগঠন চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আল্লাহ রাব্বুল আলামীন তাঁর জীবনের সকল নেক আমল কবুল করুন এবং ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকান দান করুন। সেই সাথে শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের এই ক্ষতি সইবার তওফিক ও ধৈর্য দান করুন।











