ঢাকা | নভেম্বর ২০, ২০২৬ - ১০:৫১ অপরাহ্ন

রাজশাহীতে আবারও গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ

  • আপডেট: Friday, November 20, 2026 - 10:15 pm

স্টাফ রিপোর্টার: গভীর রাতে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখার জানালা লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতিহার থানার খড়খড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোমা দুটি ব্যাংকের জানালার ওপর আছড়ে পড়ে বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত আনুমানিক ১টার দিকে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখায় দুটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে, তবে কোনো ক্ষয়ক্ষতির আলামত পাওয়া যায়নি। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সোনালী/জগদীশ রবিদাস