ঢাকা | নভেম্বর ২০, ২০২৬ - ১০:৪৬ অপরাহ্ন

শনিবার রাজশাহীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

  • আপডেট: Friday, November 20, 2026 - 10:17 pm

স্টাফ রিপোর্টার: জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শনিবার রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে সাড়ে ৫ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর কাশিয়াডাঙ্গা ও বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কাশিয়াডাঙ্গা বিক্রয় ও বিতরণ বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছপালার শাখা-প্রশাখা কাটার জন্য শনিবার সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত ২ ঘণ্টা ৩৩ কেভি মিয়াপুর-টু-কাশিয়াডাঙ্গা ফিডারের আওতাধীন ১১ কেভি মিয়াপুর, দামকুড়া, কসবা, নবগঙ্গা, আই-বাঁধ ও রায়পাড়া ফিডারের সব এলাকায় বিদ্যুৎ থাকবে না। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২ ঘণ্টা ৩৩ কেভি হড়গ্রাম-টু-কাশিয়াডাঙ্গা ফিডারের আওতাধীন একই এলাকার ফিডারগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেড় ঘণ্টা ১১ কেভি সিলিন্দা ফিডারের আওতাধীন সিলিন্দা, আলিগঞ্জ, চৈতির বাগান, বেলালের মাঠ, জামাল মন্ডলের মোড় ও বাড়ইপাড়াসহ সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ থাকবে না।

অন্যদিকে বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন ৩৩/১১ কেভি বিমানবন্দর উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত টানা সাড়ে ৪ ঘণ্টা ১১ কেভি বিমানবন্দর ফিডার, নওহাটা ফিডার, উপজেলা ফিডার, বাগধানী ফিডার ও সূর্যপুর ফিডারের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ চালু করা হবে এবং সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

সোনালী/জগদীশ রবিদাস