ঢাকা | নভেম্বর ২০, ২০২৬ - ১১:৪৯ অপরাহ্ন

স্থানীয় চাহিদা মিটিয়ে সারাদেশে রপ্তানি হচ্ছে রাজশাহীর সবজি

  • আপডেট: Friday, November 20, 2026 - 10:05 pm

স্টাফ রিপোর্টার: উৎপাদন ভালো হওয়ায় রাজশাহীর সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে সারা দেশে রপ্তানি হচ্ছে।

রাজশাহীতে গত ১০ বছরে সব ধরনের সবজির উৎপাদন বৃদ্ধি পেয়েছে ৪ লাখ ৩২ হাজার ২৫৩ মেট্রিট টন। এই সময়ের মধ্যে নতুন করে আবাদের আওতায় এসেছে আরও ১১ হাজার ৫২৮ হেক্টর জমি। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেয়া ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। কৃষি অফিসের সহযোগীতা ও পরামর্শে রাজশাহীর জমিতে সবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধি পেয়েছে।

২০১৫ সালে যেখানে ২১ হাজার ৫২০ হেক্টর জমিতে ফলন ছিল ৩ লাখ ৫৮ হাজার ৭৭৮ মেট্রিক টন। ১০ বছর পর ২০২৫ সালে ৩৩ হাজার ৮৪ হেক্টর জমিতে উৎপাদন হয়েছে ৭ লাখ ৯১ হাজার ১২৭ মেট্রিক টন।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন জানান, কৃষকদের মাঝে উন্নত জাতের সবজির বীজ, সার ও কীটনাশকসহ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে।

সর্বপরি কৃষকদের উদ্বুদ্ধ করার ফলে এই অঞ্চলে সবজির আবাদ বৃদ্ধি করা সম্ভব হয়েছে। রাজশাহীর সবজি স্থানীয়দের চাহিদা পুরণ করে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। যা থেকে কৃষকরা লাভবান হচ্ছেন।

সোনালী/জগদীশ রবিদাস