ঢাকা | অক্টোবর ৩০, ২০২৬ - ১:০২ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সভাপতি শান্তনু, সম্পাদক হেলাল

  • আপডেট: Thursday, October 29, 2026 - 11:04 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনার অ্যাড. ইমতিয়াজ মাসরুর আল আমীন বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন। এতে সভাপতি পদে শান্তনু-হেলাল পরিষদের সভাপতি পদে মাহবুবুর রশীদ শান্তনু ও সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম হেলাল নির্বাচিত হন।

জানা গেছে, আগামী ২১ নভেম্বর রোজ শনিবার রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের প্রধান কার্যালয়ে নির্বাচনের দিন ধার্য ছিল। কিন্তু এই পরিষদের ২১ পদের বিপরীতে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হননি। আবেদনকৃত প্রার্থীরা ভোটের আগেই নির্বাচিত হন। ফলে নির্বাচন কমিশনার অ্যাড. ইমতিয়াজ মাসরুর আল আমীন চূড়ান্ত বিজয়ী হিসেবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

পরিষদের সহ-সভাপতি পদে নির্বাচিত হন মুরাদ হোসেন ও লতিফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আলমগীর কবীর, জিল্লুর রহমান ও রাব্বী আহমেদ সজীব এবং কোষাধ্যক্ষ পদে হাবিবুর রহমান।

এছাড়াও সদস্য পদে নির্বাচিত হয়েছেন মজিবর রহমান, শামসুজ্জামান মামুন, শামসুল আলম আক্তার, মনসুর রহমান, শওকত আলী সেন্টু, টারজান আলী, আব্দুল হাদিদ নবাব, নজরুল ইসলাম সোহেল, আবুল বাশার শেরেকুল, সেলিম রেজা ছলিম, সঞ্জয় কুমার হলদার, নাসির উদ্দিন ও রায়হান মাহমুদ।

উল্লেখ্য বৈধ মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের দিন ছিল বৃহস্পতিবার।

কিন্তু প্রতিটি পদে একজন করেই প্রার্থী মনোনয়ন উত্তোলন করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থানায় আবেদনকৃত প্রার্থীরাই বিজয়ী হন। নির্বাচনে আপিল বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন অ্যাড. রইসুল ইসলাম এবং সহকারীর দায়িত্বে ছিলেন রাকীব রায়হান ও আবু সাইদ। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন  আলাউদ্দিন ও আসাদুজ্জামান জনি।