রাণীনগরে চেতনানাশক স্প্রে করে মালামাল লুট
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বসতবাড়ির দরজা খুলে প্রবেশের পর চেতনানাশক স্প্রে দিয়ে এক ব্যক্তিকে অচেতন করে প্রায় ৬ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় দূর্বৃত্তরা।
তারা ওই বাড়ির স্টিলের আলমারির তালা ভেঙে স্বর্ণলঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে।
ঘটনাটি ঘটেছে রোববার গভীর রাতে উপজেলার কালিগ্রাম ইউনিয়নের সিলমাদার গ্রামে সিরাজুল আলী মন্ডলের (৫৫) বসতবাড়িতে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল জানান, ঘটনাটি আমি শুনেছি। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে আইগত ব্যবস্থা নেয়া হবে।











