ঢাকা | অক্টোবর ২৫, ২০২৬ - ১১:১৩ অপরাহ্ন

শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

  • আপডেট: Sunday, October 25, 2026 - 10:20 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ১২ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি।

আটককৃতরা হচ্ছে,  জেলার শিবগঞ্জ থানার বিরামপুর গ্রামের টানুর ছেলে রাকিব আলী (৪০) ও রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বালিয়াঘাট্টা গ্রামের আব্দুল মালেকের ছেলে ইস্রাফিল হোসেন বিপ্লব (২৮)।

এসআরবি-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদেও ভিত্তিতে এসআরবি-৫ এর একটি দল শনিবার রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের সার্কিট হাইজ মোড়স্থ বরেন্দ্র অফিসের পাশে করতোয়া কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান চালায়।

অভিযানকালে তাদের হেফাজত হতে ১২ কেজি ৬’শ ৫০ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় আসামিদের হস্তান্তর শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন এসআরবি ।