ঢাকা | অক্টোবর ২২, ২০২৬ - ১০:৫০ অপরাহ্ন

শিরোনাম

সবজি চাষে চমক নওগাঁয়

  • আপডেট: Thursday, October 22, 2026 - 10:07 pm

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলায় চলতি মৌসুমে ৩ হাজার ৬৮০ হেক্টর জমিতে শীতকালীন আগাম সবজি চাষ হয়েছে। এরমধ্যে প্রায় ৮০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সীম উৎপাদন হচ্ছে। আগাম সবজির ভালো দাম পাওয়ায় চাষিরা খুশি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, নওগাঁ জেলায় এ বছর প্রচুর পরিমাণ সীম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, গাজর, মটরশুটি ও বেগুন চাষ হয়েছে। আগাম জাতের সবজির উৎপাদন ভাল থাকায় সরবরাহ ও বাজার দর স্বাভাবিক আছে। চাষিরা ভাল ফলন পেয়ে লাভবান হচ্ছেন। এতে শীতকালীন সবজি চাষে কৃষকদের মাঝে অধিক আগ্রহ তৈরি হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মঞ্জুর রহমান জানান, আবহাওয়া অনুকূলে থাকায় সঠিক সময়ে জমি প্রস্তুত এবং বীজ বপন করা গেছে। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাষিদেরকে উন্নত জাত নির্বাচন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, সুসম সার ও বালাইনাশক প্রয়োগ এবং অন্যান্য পরামর্শ ও সহযোগিতা দেয়া হচ্ছে।