ঢাকা | অক্টোবর ১৫, ২০২৬ - ১২:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে নিসচা’র রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ

  • আপডেট: Wednesday, October 14, 2026 - 10:35 pm

স্টাফ রিপোর্টার: আগামী ২২ অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উদযাপন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহী মহানগরীতে সড়ক দুর্ঘটনা রোধে পথচারী ও চালকদের মাঝে জনসচেতনতামূলক রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) রাজশাহী জেলা শাখার আয়োজনে বুধবার বিকেলে নগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার জিরোপয়েন্টে এই কর্মসূচীর আয়োজন করা হয়। এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিল “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু এবং দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক শিউলী আকতার জেমি।

কর্মসূচীতে নিসচা রাজশাহী জেলা শাখার কার্যনির্বাহী সদস্য সবুজ, শাহীদ, পিন্টু এবং সদস্য সাগর, সাফিয়া, রাহাত, রুকু, ইমন, হামিম, সিয়াম, নুর হোসেন, মাসরাফি, আনিস, কায়েসসহ অন্যান্য সাধারণ সদস্য ও স্বেচ্ছাসেবীবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

ক্যাম্পেইন চলাকালে বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলা, পথচারীদের ফুট ওভারব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহার করা এবং দ্রুত গতিতে গাড়ি না চালানোর জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।