রাসিকের ‘শিক্ষা পদক’ এর রেজিস্ট্রেশনের সময় বাড়ল ৫ অক্টোবর পর্যন্ত
স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) উদ্যোগে মহানগরীর ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের ‘শিক্ষা পদক-২০২৬’ প্রদানের রেজিস্ট্রেশনের সময়সীমা আগামী ০৫ অক্টোবর (সোমবার) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
বুধবার রাসিকের সচিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃতী শিক্ষার্থীদের সুবিধার্থে বর্ধিত সময়সীমার মধ্যে নগর ভবনের প্রথম তলায় অবস্থিত তথ্য ও সেবা কেন্দ্র থেকে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন সম্পন্ন করতে বলা হয়েছে।
আবেদনের সঙ্গে শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের এক কপি ছবি ও মার্কশিটের ফটোকপি জমা দিতে হবে। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম, স্থানীয় পত্রিকা ও সিটি কর্পোরেশনের ওয়েবসাইটের মাধ্যমে অনুষ্ঠানের তারিখ ও সময় জানিয়ে দেয়া হবে।











