ঢাকা | সেপ্টেম্বর ২০, ২০২৬ - ১১:২৮ অপরাহ্ন

মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সমাবেশ

  • আপডেট: Sunday, September 20, 2026 - 10:22 pm

মোহনপুর প্রতিনিধি: মোহনপুরে আনসার ও ভিডিপি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার উপজেলার বরইকুঁড়ি আনসার ও ভিডিপি ক্লাবে সমাবেশ মোহনপুর উপজেলা আনসার ও ভিডিপি  কর্মকর্তা রাকিবুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। আনসার -ভিডিপির মাদক বিরোধী এই সমাবেশে বরইকুড়ি গ্রামের প্রায় ২০০ জন সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা মাদকের কুফল ও মাদক প্রতিরোধে করনীয় সম্পর্কে আলোচনা করেন। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তার বক্তব্যে মাদক বিরোধী ও মাদকের বিস্তার রোধে আনসার ও ভিডিপি সদস্যদের করনীয় সম্পর্কে আলোচনা করেন।

সমাবেশে শেষে মোহনপুরের প্রধান প্রধান সড়কে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও  লিফলেট বিতরণ করেছেন আনসার ও ভিডিপি সদস্যরা।