ঢাকা | সেপ্টেম্বর ২০, ২০২৬ - ১১:২৮ অপরাহ্ন

তানোরে বিধবার বাগানের গাছ কাটার অভিযোগ

  • আপডেট: Sunday, September 20, 2026 - 10:21 pm

তানোর প্রতিনিধি: তানোরে দেবরের অত্যাচার, নির্যাতন ও হুমকির মুখে ছেলে মেয়ে নিয়ে বাড়ি ছাড়া হওয়া এক বিধবা নারী বাড়ির সামনের বাগানের বিভিন্ন প্রজাতির বেশ কয়েকটি ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

গত শনিবার ঘটনাটি ঘটেছে তানোর পৌরসভার ২ নং ওয়ার্ড এলাকার গোকুল মহল্লায়। এঘটনায় ওই বিধবা নারী বাদি হয়ে গোকুল গ্রামের মৃত ইসমাইলের পুত্র ওই নারীর দেবর আব্দুল মতিন কবিরাজ (৪৫) সহ ৩ জনকে আসামি করে ওই দিনই সন্ধায় তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১১ বছর আগে গোকুল গ্রামে প্রবেশের পাঁকা রাস্তার ধারে জমির উপর পাঁকা বাড়ি ও বাড়ির সামনে বিভিন্ন প্রকার ফলজ গাছ ও ধান রোপণ করে ছেলে মেয়েসহ স্ত্রী রেহেনাকে নিয়ে বসবাস করে আসছিলেন গোকুল গ্রামের মৃত ইসমাইলের পুত্র আব্দুল লতিব।

গত প্রায় ৩ বছর আগে ওই বিধবা নারীর স্বামী আব্দুল লতিবের মৃত্যু হয়। ফাঁকা জায়গায় হওয়া আমার পাঁকা বাড়ি ছেড়ে প্রাণ ভয়ে আমার অনার্স পড়ুয়া ছেলে ও মাস্টার্স পড়ুযা মেয়েকে নিয়ে তানোর সদরে ভাড়া বাসায় বসবাস করছি। দিনের বেলায় বাড়িতে গিয়ে গাছের যত্ন নিই। আমার সাজানো বাগানের আম, কাঠাল ও সজিনাসহ বিভিন্ন প্রজাতির সব গুলো গাছ কেটে ফেলার বিচার চান বলেও জানান তিনি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে অভিযুক্ত আব্দুল মতিন কবিরাজ সাংবাদিকদের সাথে এ বিষয়ে কোন কথা বরতে রাজি হননি। এ ব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।