ঢাকা | সেপ্টেম্বর ২১, ২০২৬ - ১:০৭ পূর্বাহ্ন

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৩ জনকে ৩ মাসের কারাদণ্ড

  • আপডেট: Sunday, September 20, 2026 - 10:23 pm

পুঠিয়া প্রতিনিধি: পুঠিয়া উপজেলার ঝলমলিয়া ও শিলমাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা হয়েছে। পরে আটক ব্যক্তিদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

রোববার বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে পুঠিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ঝলমলিয়া ও শিলমাড়িয়া এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটক ব্যক্তিরা হলেন— মন্টু, পিতা- জসীম উদ্দীন; আশিক, পিতা- মৃত কদু এবং হাবিব ইসলাম, পিতা- তোতাব আলী।

অভিযান পরিচালনার সময় মাদক বিক্রেতা ও মাদকসেবীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় মাদকের বিস্তার রোধের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। আটক তিন ব্যক্তির প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, যুবসমাজ ও সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর অভিযান অব্যাহত থাকবে।