মতিহারে র্যাবের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন বিনোদপুর এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ মো. মহিউদ্দিন (২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে বিনোদপুর বাজারের সামনের মহাসড়কে একটি সামী জং বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, সিলেট থেকে চাঁপাইনবাবগঞ্জগামী বাসের লকারে থাকা ব্রয়লার মুরগির খাবারের বস্তা থেকে এই গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মহিউদ্দিন হবিগঞ্জের মাধবপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।











