ঢাকা | সেপ্টেম্বর ১০, ২০২৬ - ১১:০৭ অপরাহ্ন

রাজশাহী কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা

  • আপডেট: Thursday, September 10, 2026 - 10:08 pm

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজশাহী কলেজে সিরাত আলোচনা ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কলেজ অডিটরিয়ামে রাজশাহী কলেজ ইসলামিক কালচারাল ফোরামের (আরসিআইসি) উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আফাজ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ অধ্যাপক ড. ইব্রাহিম আলী।

তিনি শিক্ষার্থীদের মহানবী (সা.)-এর সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা ও ক্ষমাশীলতার আদর্শে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক আবু মো. ইউনুছ আলী এবং মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ।

সোনালী/জগদীশ রবিদাস