ঢাকা | সেপ্টেম্বর ১০, ২০২৬ - ১১:৫১ অপরাহ্ন

তিনটি ফ্লাইওভার দ্রুত চালুর উদ্যোগ রাসিকের

  • আপডেট: Thursday, September 10, 2026 - 10:04 pm

স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের নির্মাণজট কাটিয়ে রাজশাহী মহানগরীর তিনটি ফ্লাইওভার দ্রুত শেষ করে চলাচলের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

এরই অংশ হিসেবে গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভারের কাজ নির্ধারিত সময়ে শেষ করার পাশাপাশি সড়কের খানাখন্দ মেরামত ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের নির্দেশ দিয়েছেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

বৃহস্পতিবার দুপুরে গোরহাঙ্গা রেলগেট এলাকা পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন।

পরিদর্শনকালে তিনি ফ্লাইওভারের কাজের অগ্রগতি, সড়কের বর্তমান অবস্থা ও ড্রেনেজ ব্যবস্থার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে রাসিক প্রশাসক বলেন, দীর্ঘদিন স্তব্ধ হয়ে থাকা ফ্লাইওভারগুলোর নির্মাণকাজ দ্রুত শেষ করে নাগরিক দুর্ভোগ কমানো হবে। কাজের মান নিশ্চিত করে নির্ধারিত সময়ে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী আগামী ১২ সেপ্টেম্বর থেকে সব ওয়ার্ডে বিশেষ অভিযান পরিচালনার কথাও জানান তিনি। পরিদর্শনকালে রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম আহম্মেদ হোসেন মাসুম ও রাসিকের ঊর্ধ্বতন প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।