ঢাকা | সেপ্টেম্বর ১০, ২০২৬ - ১১:০৭ অপরাহ্ন

জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ

  • আপডেট: Thursday, September 10, 2026 - 10:06 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে দুস্থ, অসহায়, শিক্ষার্থী ও চিকিৎসাসহ বিভিন্ন মানবিক সহায়তার অংশ হিসেবে ৩৮ জন উপকারভোগীর মাঝে মোট ২ লাখ ৬২ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সাড়ে ১১টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ আলী (ঈশা)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুবিধাবঞ্চতিদের পাশে দাঁড়ানো এবং শিক্ষা ও চিকিৎসায় সাহায্য করা একটি বড় মানবিক কাজ। জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, সহকারী প্রকৌশলী আল আমীন মল্লিকসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।