ঢাকা | অগাস্ট ৩০, ২০২৬ - ১:৫১ পূর্বাহ্ন

বাপা মোহনপুর শাখার আহ্বায়ক কমিটি গঠন

  • আপডেট: Saturday, August 29, 2026 - 10:39 pm

প্রেস বিজ্ঞপ্তি: মোহনপুর উপজেলার পরিবেশকর্মীদের আয়োজন ও অংশগ্রহণে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলা শাখার প্রতিনিধিদের সাথে মতবিনিমময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার বিকেলে মতবিনিমময় সভা শেষে উপস্থিত পরিবেশকর্মীদের মতামত ও সম্মতিক্রমে বাপা মোহনপুর উপজেলার শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সভায় উপস্থিত পরিবেশকর্মী মিরাজুল ইসলাম মতিন-কে আহ্বায়ক এবং সমাজকর্মী আব্দুস সালাম-কে সদস্য সচিব নির্বাচিত করে ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

মতবিনিমময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য জামাত খান, সভাপতিত্ব করেন রাজশাহী জেলা শাখার সভাপতি মাহমুদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন সম্পাদক সেলিনা বেগম, কোষাধ্যক্ষ জাহিদ হাসান, সদস্য শাহনাজ পারভীন, সেলিনা বেগম।

সভা সঞ্চালনায় করেন পবা উপজেলা শাখার সম্পাদক ইউসুফ আলী চৌধুরী। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ “নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও, দেশ বাঁচাও” এই স্লোগানকে ধারণ করে নদী, জলাভূমি ও জীববৈচিত্র সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলাসহ পরিবেশ ধ্বংসকারী সব কর্মকান্ডের বিরুদ্ধে জনমত গড়তে এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।