ঢাকা | অগাস্ট ২৮, ২০২৬ - ১:৫১ পূর্বাহ্ন

ঢাকায় যৌথ অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • আপডেট: Thursday, August 27, 2026 - 10:46 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ১৪টি সিআর মামলায় ১০ বছরেরও বেশি দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রবিউল ইসলামকে (৫২) ঢাকার রমনা এলাকা থেকে গ্রেপ্তার করেছে যৌথ আভিযানিক দল।

গত ২৫ আগস্ট ২০২৬ তারিখ বিকেল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ (সিপিএসসি, রাজশাহী) এবং র‌্যাব-৩ (সিপিএসসি, ঝিলপাড়, ঢাকা)-এর একটি যৌথ আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় এ অভিযান পরিচালনা করে।

ঢাকার রমনা থানাধীন বেইলী রোডের অফিসার্স কোয়ার্টার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ৪৪ দেবিসিংপাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।

র‌্যাব সূত্রে জানানো হয়, আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানার মহানগর দায়রা মামলা (নং-৫৩/২৫), সিআর মামলা (নং-১৫৪৮/২৩, ধারা- এন আই অ্যাক্ট ১৩৮), সিআর সাজা রিসিভ (নং-৪০১/২৬) এবং কোর্ট প্রসেস (নং-৬৩/২৬) সহ এনআই অ্যাক্টের ধারা ১৩৮-এর অধীনে মোট ১৪টি সাজাপ্রাপ্ত পরোয়ানা ছিল।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ওয়ারেন্টসহ আসামিকে ঢাকার রমনা থানায় হস্তান্তর করা হয়েছে।