ঢাকা | অগাস্ট ২৭, ২০২৬ - ১১:৫০ অপরাহ্ন

আরএমপির অভিযানে মহানগরীতে গ্রেপ্তার ৩৬

  • আপডেট: Thursday, August 27, 2026 - 10:46 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ৩৬ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। মহানগরীর বিভিন্ন থানা ও নগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ২১ জন, মাদক সংক্রান্ত মামলায় ১০ জন এবং অন্যান্য অপরাধের অভিযোগে ৫ জন রয়েছেন। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।