রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার ইউসুফ আলী
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সদস্য পরিচালক (অতিরিক্ত সচিব) ইউসুফ আলীকে রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
গত বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকে প্রত্যাহার করা হয়।











