ঢাকা | অগাস্ট ২০, ২০২৬ - ১০:১৪ অপরাহ্ন

শিবগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

  • আপডেট: Thursday, August 20, 2026 - 9:49 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: শিবগঞ্জে পাগলা নদীতে গোসলে নেমে নিখোঁজ শামীম হোসেন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

বৃহস্পতিবার বিকেলে কানসাটে পাগলা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবক উপজেলার শ্যামপুর ইউনিয়নের টিকোস গ্রামের মৃত আনারুল ইসলামের ছেলে। শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে শামীম ও তার দুই বন্ধু পাগলা নদীতে গোসল করতে যান। এ সময় দুই বন্ধু সাঁতার কেটে তীরে উঠতে পারলেও শামীম নদীতে ডুবে নিখোঁজ হয়।

খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরীদলের লিডার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে এসে তল্লাশী চালিয়ে শামীমের মরদেহ উদ্ধার করেন। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান জানান, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তাস্তর করা হয়েছে।