ঢাকা | অগাস্ট ২০, ২০২৬ - ১০:২১ অপরাহ্ন

রাজশাহীর ৯ উপজেলায় জেলা যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি

  • আপডেট: Thursday, August 20, 2026 - 9:58 pm

স্টাফ রিপোর্টার: পরিবেশের ভারসাম্য রক্ষা ও গাছের চারা বিতরণের লক্ষ্যে রাজশাহীর ৯টি উপজেলায় ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করছে জেলা যুবদল।

এর অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে গোদাগাড়ীর কাকনহাট পৌরসভা প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও স্থানীয়দের মাঝে চারা বিতরণ করা হয়।

জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফায়সাল সরকার ডিকোর নেতৃত্বে এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, ভেষজ ও বনজ চারা রোপণ করা হয়।

যুবদলের নেতারা জানান, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলার সবকটি উপজেলায় এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কর্মসূচিতে কাকনহাট পৌর যুবদলের আহ্বায়ক মশিউর রহমান মশি ও স্থানীয় বিএনপি নেতা আব্দুল মালেক সরকারসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।