ঢাকা | অগাস্ট ২০, ২০২৬ - ১০:২৫ অপরাহ্ন

রাজশাহীতে রেড ক্রিসেন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, August 20, 2026 - 10:00 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের কার্যালয়ে সংস্থার পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক সায়মা ফেরদৌসীর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভার শুরুতে জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা) প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সভায় দুর্যোগকালীন মানবিক সহায়তার পরিধি বাড়ানো, স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যতের উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সেক্রেটারি তৌহিদ হাসান, ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন সাবুসহ নির্বাহী সদস্য ও যুব রেড ক্রিসেন্টের প্রতিনিধিরা।