ঢাকা | অগাস্ট ২০, ২০২৬ - ১০:১০ অপরাহ্ন

ক্যাশলেস লেনদেন বাড়াতে ‘বাংলা কিউআর’ কর্মশালা

  • আপডেট: Thursday, August 20, 2026 - 10:01 pm

স্টাফ রিপোর্টার: ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সহজ ও সর্বজনীন করার লক্ষ্যে রাজশাহীতে ‘বাংলা কিউআর’ বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং আন্তর্জাতিক অর্থসংস্থার (আইএফসি) সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে ব্র্যাক ব্যাংক।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এ কর্মশালায় স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বাংলা কিউআর ব্যবহারের প্রশিক্ষণ দেয়া হয়। এর মাধ্যমে একটিমাত্র কিউআর কোড ব্যবহার করে যেকোনো ব্যাংক বা মোবাইল অ্যাপ থেকে নিরাপদ লেনদেন করা সম্ভব হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার। বক্তব্য দেন ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল মোমেন, বাংলাদেশ ব্যাংকের পরিচালক এ.এন.এম. মইনুল কবির ও নাজিম উদ্দিন। বক্তারা বলেন, বাংলা কিউআর প্রযুক্তি ক্যাশলেস বাংলাদেশ গড়ার পথ সুগম করবে এবং কাগজের টাকার ওপর নির্ভরতা কমাবে।