ঢাকা | অগাস্ট ১৮, ২০২৬ - ১০:৫২ অপরাহ্ন

পুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৩০০ গাছের চারা রোপণ

  • আপডেট: Tuesday, August 18, 2026 - 10:40 pm

পুঠিয়া প্রতিনিধি: সড়কের দুই পাশে সবুজের আবরণ তৈরি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজশাহীর পুঠিয়ায় ৩০০টি ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়েছে।

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর আওতায় গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে পুঠিয়া-নন্দনগাছী সড়কে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা প্রকৌশলী এ কে এম আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান।

এ সময় উপস্থিত ছিলেন পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির সাবেক সভাপতি আসাদুল ইসলাম আসাদ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রিপন রেজা, যুবদল নেতা রোকনুজ্জামানিক, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক নেফাউর রহমান সুমন ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাল হোসেন আলাল। এ ছাড়া এলজিইডির উপসহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম, সার্ভেয়ার সাদেকুল ইসলাম, কার্যসহকারী খলিলুর রহমান খানসহ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।