ঢাকা | অগাস্ট ১৮, ২০২৬ - ১১:২১ অপরাহ্ন

কেশরহাট পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শকরণ সভা

  • আপডেট: Tuesday, August 18, 2026 - 10:38 pm

মোহনপুর প্রতিনিধি: কেশরহাট পৌরসভায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প-এর আওতায় পৌরসভা মাস্টার প্ল্যান প্রণয়নের লক্ষ্যে পরামর্শকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার মোহনপুর উপজেলা হলরুমে এ পরামর্শকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কেশরহাট পৌরসভার ভবিষ্যৎ নগর উন্নয়ন, অবকাঠামো পরিকল্পনা ও নাগরিক সুবিধা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পৌরসভা মাস্টার প্ল্যান প্রণয়নে সংশ্লিষ্টদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়। সভায় পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে উধঃধ ঊীঢ়বৎঃ, উবাপড়হ ও এচঅউ-এর প্রতিনিধিরা অংশ নেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কেশরহাট পৌর প্রশাসক জোবায়দা সুলতানা, কেশরহাট পৌরসভার সহকারী প্রকৌশলী সরদার জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মজিবুর রহমান, হিসাবরক্ষক উজ্জল শেখ, লাইসেন্স পরিদর্শক রহমুজ্জামান টিটু, কর-নির্ধারক মোফাক্ষরুল ইসলাম, সাংবাদিক আনছার তালুকদার স্বাধীনসহ কেশরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, সচেতন মহলের ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।