ঢাকা | অগাস্ট ১৬, ২০২৬ - ১২:৪৬ পূর্বাহ্ন

রাজশাহীতে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

  • আপডেট: Saturday, August 15, 2026 - 11:01 pm

স্টাফ রিপোর্টার: নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে উদযাপিত হয়েছে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস।

শনিবার রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয়ে দিবসটি পালন করা হয়।

সকাল সাড়ে আটটায় ভারতের জাতীয় সংগীতের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়।

পরে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী আয়োজনে ভারতের স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একই সাথে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বার্তা ব্যক্ত করা হয়।

সোনালী/জগদীশ রবিদাস