ঢাকা | অগাস্ট ১৫, ২০২৬ - ১১:৩৫ অপরাহ্ন

মোহনপুরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি প্রদর্শনীর মাঠ দিবস

  • আপডেট: Saturday, August 15, 2026 - 10:34 pm

মোহনপুর প্রতিনিধি: মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের চান্দোপাড়া গ্রামে মসলার উন্নত জাত ও প্রযুক্তি প্রদর্শনীর মাঠ দিবস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মোহনপুর, রাজশাহীর বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব সেলিম খান।

বিশেষ অতিথি ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকার মহাপরিচালক আব্দুর রহিম।

কর্মসূচির অংশ হিসেবে প্রধান অতিথি চান্দোপাড়া গ্রামে কৃষক পর্যায়ে বাস্তবায়িত বিভিন্ন উন্নত জাতের মসলা চাষ ও আধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োগ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় বস্তায় আদা চাষ, উঠানে সবজি উৎপাদন ও পিয়াজ সংরক্ষণ প্রযুক্তিসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

অনুষ্ঠানে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. আজিজুর রহমান, রাজশাহী জেলার উপপরিচালক নাসির উদ্দিন, আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার ড. মোতালেব হোসেন, রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন কর্মকর্তা এস এম হাসানুজ্জামান, সহকারী আঞ্চলিক বীজ কর্মকর্তা ড. তৈবুর রহমান, মোহনপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলামসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিপুলসংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।