রাজশাহী জেলা আইন শৃংখলা কমিটির সভা
স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে রাজশাহী জেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
গতকাল রোববার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যডভোকেট মোহাম্মদ শফিকুল হক, পুঠিয়া-দূর্গাপর আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, উপ-পুলিশ কমিশনার, (সিটিটিসি) ভারপ্রাপ্ত ও এডিসি মিডিয়া গাজিউর রহমান ও রাজশাহী সিভিল সার্জন ডাক্তার এসএমআই রাজিউল করিমসহ জেলা প্রশাসন, নির্বাহী অফিসারগণ এবং সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস, চাঁদাবাজী, ডাকাতী দমন, ফুটপাত উদ্ধার, অবৈধ পুকুর খননে মামলা, সিসিটিভি স্থাপনসহ নানা বিষয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত প্রতিনিধিগণ বলেন, বর্তমানে সব থেকে মাদকের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এতে করে যুব সমাজ ধ্বংসের দিক চলে যাচ্ছে। পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। সেইসাথে কিশোররা নানা অপকর্মে জড়িয়ে পড়ছে। তারা আরো বলেন, শহরের অপরাধ দমনে ব্যাপকভাবে সিসিটিভি স্থাপন করতে হবে। সেইসাথে জনগণের চলাচল নিশ্চিৎ করতে দখলকৃত ফুটপাত উদ্ধার করার পরামর্শ দেন। শুধু তাই নয় কেউ যদি অবৈধভাবে পুকুর খনন করে তাহলে প্রশাসনের পক্ষ থেকে মামলাসহ অন্যান্য ব্যবস্থা করার আহ্বান জানান।
সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন বলেন, বর্তমানে আইন শৃংখলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু মাদকের ভয়াবহতা অত্যন্ত বেশী। এটা নিয়ে বেশী অশান্তি রয়েছে। এটা নিয়ে শুধু এখানে বসেই আলোচনা করা হচ্ছেনা। সারাদেশে এ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। পদক্ষেপ গ্রহন করা হচ্ছে। সেইসাথে আইনের পরিবর্তন করে সংসদের পাশ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, মাদক ব্যবসায়ী/ সম্রাট ও সেবনকারীদের সর্বোচ্চ সাজার বিধান করা হয়েছে। আলোচান্তে সভাপতি সকল অভিযোগ আমলে নিয়ে কাজ করবেন বলে জানান।











