ঢাকা | অগাস্ট ১০, ২০২৬ - ১:০২ পূর্বাহ্ন

শিরোনাম

রাসিক প্রশাসকের সাথে বহরমপুর মসজিদ কমিটি ও সিটি সেন্টার ব্যবসায়ীদের সাক্ষাৎ

  • আপডেট: Sunday, August 9, 2026 - 11:26 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বহরমপুর বাইতুল মামুর আহলে হাদীস জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ এবং সিটি সেন্টারের ব্যবসায়ীবৃন্দ।

গতকাল রোববার বিকেলে ও দুপুরে পৃথকভাবে নগর ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠককালে বহরমপুর বাইতুল মামুর আহলে হাদীস জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ মসজিদের চলমান উন্নয়ন কাজের সার্বিক চিত্র রাসিক প্রশাসকের নিকট তুলে ধরেন।

এ সময় রাসিক প্রশাসক মসজিদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। সৌজন্য সাক্ষাৎকালে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল লতিফ, সেক্রেটারি আবু বাক্কার, সদস্য প্রকৌশলী শফিউদ্দিন আহমদ, প্রকৌশলী সাদেকঁষ ইসলাম, ইব্রাহিম, সার্জেন্ট মনিরুজ্জামান এবং ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সালঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

অন্যদিকে, গতকাল দুপুরে নগর ভবনে আয়োজিত অন্য এক মতবিনিময় সভায় সিটি সেন্টারের ব্যবসায়ীবৃন্দ রাসিক প্রশাসকের সাথে সাক্ষাৎ করে সিটি সেন্টারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাঈদ এবং সিটি সেন্টারের ব্যবসায়ী মুরাদ হাজী, রাজীব আহসান, ড. ফেরদৌস আরা পারভীন ও গোলাম কবিরসহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।