ঢাকা | অগাস্ট ১০, ২০২৬ - ২:০০ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী চেম্বার অব কমার্সের উদ্যোগে তালইমারী আলিয়া মাদ্রাসায় বৃক্ষরোপণ

  • আপডেট: Sunday, August 9, 2026 - 11:54 pm

স্টাফ রিপোর্টার: জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা ও শহরকে পরিবেশবান্ধব করার লক্ষ্যে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর দ্বিতীয় ধাপ পালন করেছে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

গতকাল রোববার দুপুরে “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য সামনে রেখে তালাইমারি দারুল উলুম আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন ফলের ও মেহগনি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে পরবর্তীতে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ১৫০টি চারা বিতরণ করা হয়। এ সময় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসেন আলী, সিনিয়র সহ-সভাপতি শামসুর রহমান শান্তু, পরিচালক রেজাউল করিম, হাসিবুল আলম, কামরুজ্জামান ও রুহুল আমিন উপস্থিত ছিলেন।