ঢাকা | অগাস্ট ১০, ২০২৬ - ৩:০০ পূর্বাহ্ন

শিরোনাম

জেলা পরিষদ প্রশাসককে জুলাই গণঅভ্যুত্থানের স্মারক ক্যানভাস উপহার

  • আপডেট: Sunday, August 9, 2026 - 11:27 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার হাতে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নির্মিত একটি বিশেষ ক্যানভাস তুলে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “এসো গড়ি যুব সংঘ”।

গতকাল রোববার দুপুরে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে গিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ তাঁর হাতে এই স্মারক ক্যানভাসটি উপহার হিসেবে তুলে দেন। ক্যানভাস হস্তান্তরের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন “এসো গড়ি যুব সংঘ”-এর সভাপতি ও মহানগর যুব সংগঠন ফোরাম রাজশাহীর সাংগঠনিক সম্পাদক হাসান শেখ, সংগঠনের কোষাধ্যক্ষ রিফাত মাহফুজ, আইটি সম্পাদক রিদওয়ান এবং কার্যকরী সদস্য সানভি।