ঢাকা | অগাস্ট ৩, ২০২৬ - ১১:৩৪ অপরাহ্ন

শিরোনাম

নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতে রাখার দাবিতে মানববন্ধন

  • আপডেট: Monday, August 3, 2026 - 10:27 pm

স্টাফ রিপোর্টার: নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের প্রস্তাব বাতিল করে রাজশাহীতেই বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ‘সচেতন রাজশাহীবাসী’র ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতে অবস্থিত, যা পুরো উত্তরাঞ্চলের বিদ্যুৎ সেবা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কার্যালয়টি বগুড়ায় স্থানান্তর করা হলে রাজশাহীর প্রশাসনিক গুরুত্ব কমে যাবে এবং ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়বে। শিক্ষা ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে রাজশাহীর অবস্থান বিবেচনা করে স্থানান্তর প্রস্তাব বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান বক্তারা।