ঢাকা | অগাস্ট ১, ২০২৬ - ১:০২ পূর্বাহ্ন

উন্নয়নকাজ তদারকিতে রাসিক প্রশাসক রিটন

  • আপডেট: Friday, July 31, 2026 - 10:39 pm

স্টাফ রিপোর্টার: নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের আসাম কলোনী বায়তুল আমান জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে এলাকার স্থানীয় উন্নয়নমূলক কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

পরিদর্শনকালে তিনি সংলগ্ন কওমি মাদ্রাসার নির্মাণাধীন আবাসিক ভবনের কাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং সময়মতো গুণগত মান বজায় রেখে কাজ শেষ করার নির্দেশ দেন। পরবর্তীতে তিনি স্থানীয় সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা ঘুরে দেখেন।

এ সময় এলাকার অবকাঠামোগত উন্নয়ন, জলবদ্ধতা নিরসন এবং নাগরিক সুবিধা বৃদ্ধিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন রাসিক প্রশাসক।