ঢাকা | জুলাই ৩১, ২০২৬ - ১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম

ইঞ্জিনে আগুন: চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে ৩ ঘণ্টা ট্রেন বন্ধ

  • আপডেট: Thursday, July 30, 2026 - 10:15 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর চব্বিশনগর স্টেশনে আন্তঃনগর ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী ট্রেনটি চব্বিশনগর স্টেশনে পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

চাঁপাইনবাবগঞ্জ স্টেশনমাস্টার শহিদুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের কারণে বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে এবং যাত্রীরা সাময়িক ভোগান্তিতে পড়েন।